ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল আড়াই ঘণ্টা বন্ধ
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২২:৪৬
জেলা সদর দক্ষিণের বিজয়পুর এলাকায় গতকাল শুক্রবার জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ আড়াই ঘন্টা বন্ধ থাকে।
লাকসাম রেলওয়ে ওসি জানান, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।এরপর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করার আড়াই ঘন্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।