মাগুরার মহম্মদপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুর সদরের জাঙ্গালিয়া গ্রামে গত বৃস্পতিবার বিকালে আগুনে পুড়ে মিনা নামের পাঁচ বছরের এক শিশুকন্যা মারা গেছে। অগ্নিকাণ্ডে চারটি পরিবারের আটটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সদরের জাঙ্গালিয়া গ্রামের পান্নু শেখের বসত ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়।মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ওই গ্রামের পান্নু শেখের পাঁচ বছরের শিশু মিনার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় সে ঘরে ঘুমিয়ে ছিল। প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।