বিএফইউজে’র সম্মেলনে খালেদা জিয়া যোগ দেবেন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার দুপুরে প্রেসক্লাবের ঐ সম্মেলনে তিনি প্রধান অতিথি থাকবেন। এতে সভাপতিত্ব করবেন বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী।