গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

টিভিতে কিংবা সরাসরি ফ্যাশন শো দেখবার অভিজ্ঞতা যাদের আছে তাদের সবাই কমবেশি পরিচিত ক্যাটওয়াক শব্দটির সাথে। আর বাহারি পোশাক পড়ে মডেলদের এই বর্ণময় উপস্থাপন বা ক্যাটওয়াকেরই সবচেয়ে বড় আয়োজনটি করে যারা গিনেজ বুকে নাম লিখিয়েছে তারা হলো মেক্সিকোর নামকরা ফ্যাশন ইন্সটিটিউট ‘ইন্সটিটিউটো ডা এস্টুডিওস সুপিরিয়রস্ ডা মোডা, কাসা ডা ফ্রাঙ্কিয়া বা সংক্ষেপে আইএসমোডা। নানা সময়ে এই প্রতিষ্ঠানের সাথে কিংবা ফ্যাশন দুনিয়ার সাথে সম্পৃক্ত শিক্ষার্থী ও কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ কোনো একটি আয়োজনে সামিল করার লক্ষ্য নিয়েই মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে আয়োজন করা হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় এই মডেল ক্যাটওয়াকের আয়োজন যাতে অংশ নেন রেকর্ড সংখ্যক ৩,০৮৩ জন মডেল।