সপ্তম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন

মোহাম্মদ মুরাদ হোসেন সরকার শিক্ষক, গণিত ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা সপ্তম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। তোমাদের জন্যে আজ প্রথম অধ্যায় বর্গমূল থেকে সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান দেয়া হলঃ প্রশ্নঃ দৈনিক ইত্তেফাক’ কর্তৃক আয়োজিত শিক্ষামূলক একটি অনুষ্ঠানে ৩১৬৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করল। যাদের মধ্যে ২৯৩৮০ জন ছাত্রী। দর্শক সারিতে ছিল ৬৫১২০১ জন। ক) ছাত্রদের সংখ্যার অঙ্কগুলোর যোগফলের বর্গমূল কত? ২ খ) ছাত্রীদের বর্গাকারে সাজানো যাবে কী? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও। ৪ গ) আর কতজন দর্শক প্রবেশ করলে তাদের সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে? ৪ উত্তর: ক) দেওয়া আছে, অনুষ্ঠানে অংশগ্রহণ করল ৩১৬৮৪ জন শিক্ষার্থী এবং ছাত্রী ছিল ২৯৩৮০ জন।  ছাত্র ছিল (৩১৬৮৪ - ২৮৩৮০) জন = ২৩০৪ জন। এখন, ২৩০৪ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল = ২+৩+০+৪ =৯ ৯ এর বর্গমূল = = ৩  ছাত্রদের সংখ্যার অঙ্কগুলোর যোগফলের বর্গমূল ৩ খ) ছাত্রী ২৯৩৮০ জন। – – – ২ ৯৩৮০ ১৭১ ১ ২৭ ১৯৩ ১৮৯ ৩৪১ ৪৮০ ৩৪১ ১৩৯ যেহেতু, ২৯৩৮০ সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ ১৩৯ আছে। সেহেতু ছাত্রীদের বর্গাকারে সাজানো যাবে না। গ) দর্শক সারিতে ছিল ৬৫১২০১ জন। ৬৫ ১২ ০১ ৮০৬ ৬৪ ১৬০৬ ১ ১২ ০১ ৯৬ ৩৬ ১৫ ৬৫ যেহেতু, ৬৫১২০১ সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ ১৫৬৫ আছে। সেহেতু ৬৫১২০১ সংখ্যাটি পূর্ণবর্গ নয়। ৬৫১২০১ জন দর্শক এর সাথে কিছু সংখ্যক দর্শক যোগ দিলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে (৮০৬+১) = ৮০৭ আবার, ৮০৭ এর বর্গ = ৮০৭ – ৮০৭ = ৬৫১২৪৯  নির্ণেয় দর্শক সংখ্যা, ৬৫১২৪৯ - ৬৫১২০১ = ৪৮ আর ৪৮ জন দর্শক প্রবেশ করলে তাদের সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। প্রশ্নঃ এক সেনাপতি ৬৩০১১ জন সৈন্য নিয়ে বর্গাকারে সাজাতে গিয়ে দেখলেন ১০ জন সৈন্য উদ্বৃত্ত রয়েছে। ক) উদ্বৃত্ত সৈন্য সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ২ খ) প্রত্যেক সারিতে কত জন সৈন্য ছিল? ৪ গ) সৈন্য দলটির সাথে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে? ৪