প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৪, ১৯:২৮
পাখির গানে ও পাখির সুরে সবার প্রাণ মুগ্ধ
খোরশেদ আলম আকন্দ
সিনিয়র সহকারী শিক্ষক (বাংলা)
কানিজ ফাতেমা গার্লস্স্কুল, মানিকগঞ্জ
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি ু বাংলা
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। তোমাদের অনুশীলনের জন্য ‘ফেব্রুয়ারির গান’ কবিতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হলো।
ফেব্রুয়ারির গান
প্রশ্নের উত্তর লিখন
১। প্রশ্ন : সবার প্রাণ মুগ্ধ কেন?
উত্তর : পাখির গানে ও পাখির সুরে সবার প্রাণ মুগ্ধ।
২। প্রশ্ন : ফেব্রুয়ারির গান কিসে লেখা?
উত্তর : ফেব্রুয়ারির গান আমার ভাইয়ের রক্তে লেখা।
৩। প্রশ্ন : ‘ফেব্রুয়ারির গান’ কবিতার আলোকে কোন কোন পাখির গান আছে?
উত্তর : দোয়েল, কোয়েল, ময়না ও কোকিল পাখির গান আছে।
৪। প্রশ্ন : ‘ফেব্রুয়ারির গান’ কবিতায় গাছের পাতা ও স্বর্ণলতা মুগ্ধ হয় কিসে?
উত্তর : ‘ফেব্রুয়ারির গান’ কবিতায় গাছের গানে পাতা ও স্বর্ণলতা মুগ্ধ হয়।
৫। প্রশ্ন : কে কোথায় সুরের বাহার ছড়ায় কে?
উত্তর : পাহাড় ঝরনা-প্রকৃতিতে তার সুরের বাহার ছড়ায়।
৬। প্রশ্ন : ভাষা-আন্দোলনে কারা শহিদ হন?
উত্তর : ১৯৫২ সালের ভাষা-আন্দোলনে রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না-জানা আরও অনেকে শহিদ হন।
৭। প্রশ্ন : কবি লুত্ফর রহমান রিটন কত সালে কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : কবি লুত্ফর রহমান রিটন ১৯৬১ সালের ১লা এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন?
৮। প্রশ্ন : ছন্দ-সুরে প্রজাপতি কার সাথে কথা বলে?
উত্তর :ছন্দ-সুরে প্রজাপতি ফুলের সাথে কথা বলে।
৯। প্রশ্ন : গ্রীষ্ম-বর্ষা-শীতের বাতাসে কিসের প্রতিধ্বনি ছড়ায়?
উত্তর : গ্রীষ্ম-বর্ষা-শীতের বাতাসে পাহাড় তার সুরের প্রতিধ্বনি ছড়ায়।
১০। প্রশ্ন : কবি লুত্ফর রহমান রিটন কোন ‘মন ভোলানো সুর’ সম্বন্ধে বলেছেন?
উত্তর : কবি লুত্ফর রহমান রিটন তাঁর ‘ফেব্রুয়ারির গান’ কবিতায় সাগর-নদীর ঊর্মিমালার সুরকে ‘মন ভোলানো সুর’ বলে আখ্যায়িত করেছেন।
১১। প্রশ্ন : আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি?
উত্তর : আমরা মাতৃভাষা বাংলাতে আমাদের মনের কথা বলি।
১২। প্রশ্ন : কবি লুত্ফর রহমান রিটন কত সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন?
উত্তর : কবি লুত্ফর রহমান রিটন ২০০৭ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন?
১৩। প্রশ্ন : ‘শহিদ ছেলের দান’ হিসেবে আমরা কী পেয়েছি?
উত্তর :‘শহিদ ছেলের দান’ হিসেবে আমরা আমাদের মায়ের ভাষা বাংলাকে পেয়েছি।
১৪। প্রশ্ন :লুত্ফর রহমান রিটন রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো কী কী?
উত্তর : লুত্ফর রহমান রিটন রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো -‘ধুত্তুরি’, ‘ঢাকা আমার ঢাকা’, ‘ভূতের বিয়ের নিমন্ত্রণে’, ‘বাচ্চা হাতির কাণ্ডকারখানা’ ইত্যাদি।
১৫। প্রশ্ন : ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন কেন?
উত্তর : ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। কারণ মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিনে আন্দোলন শুরু করে। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায়। আর সে গুলিতে শহিদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না-জানা আরও অনেকে।