এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান প্রস্তুতি

অলোক কুমার মিস্ত্রী প্রভাষক ও বন্যপ্রাণী গবেষক বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, পিরোজপুর প্রিয় শিক্ষার্থী, আমার শুভেচ্ছা নিও আজও জীববিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয়া হলো গুরুত্বসহকারে চর্চার জন্য সৃজনশীল প্রশ্ন গতকালের পর পরিচ্ছেদ ঃ ৮.৪ শ্বসনতন্ত্র (Respiratory Szstem) জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১ ১। শ্বসনতন্ত্র কী ? *** ২। FAD কী ? ** ৩। ব্রঙ্কাইটিস কী ?? ** ৪। প্লুরা কী ?*** ৫। ব্রঙ্কাই কী ? ** ৬। খাদ্য কী প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উত্পন্ন করে ?** ৭। অ্যালভিওলাস কী ? *** ৮। কোন অভ্যাসটি ফুসফুসীয় ক্যান্সারের মূল কারণ ? অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২ ১। এক অণু অ্যালভিওলাস থেকে হিমোগ্লোবিন পর্যন্ত পৌঁছাতে কোন কোন কোষপর্দা অতিক্রম করে ? ** ২। শ্বসন ও রক্তসংবহন কীভাবে সম্পর্কিত ? ** প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩ ১। একটি অ্যালভিওলাসের চিহ্নিত চিত্র অংকন কর। *** ২। অন্তঃশ্বসন ও বহিঃশ্বসন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য তুলে ধর।*** ৩। ধুমপানজনিত শ্বসন জটিলতা বর্ণনা কর। ৪। ব্রঙ্কাল বৃক্ষের বিভিন্ন অংশের নাম লেখ। * ৫। শ্বসনে হিমোগ্লোবিনের ভূমিকা বর্ণনা কর। *** উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪ ১। ফুসফুসের গ্যাসীয় বিনিময় তল অ্যালভিওলাসের গঠন ও গ্যাসীয় বিনিময়ের প্রক্রিয়া আলোচনা কর।*** ২। অন্তঃশ্বসন প্রক্রিয়ায় নিঃসরণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সমীকরণ সহকারে বিশ্লেষণ কর। *** ৩। বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমাদের কী কী পদক্ষেপ নেয় উচিত ? বিশ্লেষণ কর। ৪। শ্বসনের ক্ষেত্রে হিমোগ্লোবিনের ভূমিকা আলোচনা কর। *** ৫। বায়ুদূষণের ফলে ঢাকার মানুষ ভবিষ্যতে কী কী সমস্যার সম্মুখীন হবে বলে তুমি মনে কর। পরিচ্ছেদ ঃ ৮.৫ রেচনতন্ত্র (Excretory Szstem) জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১ ১। মূত্র কী ? * ২। নেফ্রন কী ? ***৩। রেচন কী ? *** ৪। অসমোরেগুলেশন কী ?*** ৫। বৃক্ক কী ? * ৬। রেনাল টিউবিউলস কী ? ৭। বোম্যানস ক্যপস্যুল কী ? *** ৮। রেচনতন্ত্র কী ? ** ৯। মূত্রে কত ভাগ ইউরিয়া রয়েছে ? *** ১০। নেফ্রনের প্রধান অংশগুলো কী ? ** ১১। নেফ্রণ কী ? ** অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২ ১। মূত্রকে অম্লীয় প্রকৃতির বলা হয় কেন ?***২। মূত্রের প্রধান উপাদানগলোর নাম লেখ। ** ৩। মূত্রের বৈশিষ্ট্যগুলো লেখ। ** ৪। মানুষের রেচনতন্ত্রের অঙ্গগুলোর নাম লেখ। ৫। দেহে ইউরিয়া উত্পন্ন হয় কীভাবে ? ** ৬। অসমোরেগুলেশনে ADH হরমোনের ভূমিকা কী ? ** ৭। গ্লোমেরুলাস বলতে কী বুঝ ? ৮। ইউরেটার বলতে কী বুঝ ? ৯। রেনাল টিউব্যুলস এর কাজ কী ? ১০। মালপিজিয়ান নালিকার বৈশিষ্ট্য লেখ। প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩ ১। বৃক্কের গঠন বর্ণনা কর। *** ২। মানুষের রেচনতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন কর এবং বিভিন্ন অঙ্গের গঠন ও কাজ লেখ। *** ৩। একটি নেফ্রনের আণুবিক্ষণিক গঠনের বর্ণনা দাও। ৪। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অপসারণের প্রবাহচিত্রটির শারীরবৃত্ত ব্যাখ্যা কর। *** ৫। একটি রেনাল করপাসল এঁকে গ্লোমেরুলাস, রেনাল ক্যাপস্যুল, অ্যাফারেন্ট আর্টারিওল ও ইফারেন্ট আর্টারিওল চিহ্নিত কর। ** উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪ ১। গ্লোমেরুলাস যে প্রক্রিয়ায় সংঘটিত হয় তার নাম লেখ এবং পদ্ধতি ব্যাখ্যা কর। *** ২। মানবদেহের সুরক্ষায় কিডনি অত্যন্ত গুরুত্বপূর্ণ - উক্তিটি বিশ্লেষণ কর। *** ৩। রেচনের শারীরবৃত্ত বর্ণনা কর। ৪। দেহে বর্জ্য পদার্থ নিষ্কাশনে রেচনতন্ত্রের ভূমিকা আলোচনা কর। *** ৫। “নেফ্রনের কার্যকরী এককটি নিউরণ হতে সম্পূর্ণ আলাদা”- উক্তিটি বিশ্লেষণ কর। পরিচ্ছেদ ঃ ৮.৬ স্নায়ুতন্ত্র (ঘবত্াড়ঁং ঝুংঃবস) জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১ ১। সেরেব্রাল ফ্লুইড কী ? ** ২। স্নায়ুতন্ত্র কী ?? *** ৩। মেনিনজেস কী ? ** ৪। করোটিক স্নায়ু কী ?* ৫। ভেন্ট্রিকল কী ? * ৬। মানব মস্তিষ্কে কতগুলো নিউরণ রয়েছে ? * ৭। সুষমাকাণ্ড কী ? ** ৮। স্পাইনাল নালী কী ? *** অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২ ১। মানবেদেহের স্নায়ুতন্ত্রের প্রধান অংশগুলোর নাম লেখ। *** ২। সেরেব্রাম ও হাইপোথ্যালামাসেরর কাজ লেখ। ** ৩। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সেরেব্রাল ফ্লুইড কেন গুরুত্বপূর্ণ ? ** ৪। প্রতিবর্ত চক্র কীভাবে কাজ করে ? ** ৫। করোটিক স্নায়ু ও সুষুল্লা স্নায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখ। ** ৬। সেরেব্রাম ও সেরেবেলামের মধ্যে দুটি পার্থক্য লেখ। ৭। মেনিনজেসের গঠন বৈশিষ্ট্য লেখ। প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩ ১। মানব মস্তিষ্কের স্নায়ুগুলোর অবস্থান চিত্রের মাধ্যমে উপস্থাপন কর।* ২। নিউরণ ও নেফ্রণের মধ্যে পার্থক্য লেখ। *** ৩। স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা পরিবহন কৌশল বর্ণনা কর। *** ৪। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গঠন বর্ণনা কর। ** উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪ ১। সেরেব্রাম মানব মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ - উক্তিটির যথার্যতা নিরূপন কর। *** ২। মানবদেহের করোটিক স্নায়ুগুলোর নাম উল্লেখপূর্বক কাজের বিরণ দাও। *** ৩। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অগ্রমস্তিস্কের বর্ণনা দাও। পরিচ্ছেদ ঃ ৮.৭ সংবেদী অঙ্গ জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১ ১। কনজাংটিভা কী ? *** ২। সংবেদী অঙ্গ কাকে বলে ? ৩। সাসপেন্সরী লিগামেন্ট কী ? ৪। টিমপেনিক পর্দা কী ?** অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২ ১। রডকোষ ও কোণ কোষের মধ্যে ২ টি পার্থক্য লেখ। *** ২। ভিট্রিয়াস হিউমার কীভাবে গঠিত ? ** ৩। মানুষ কীভাবে ভারসাম্য রক্ষা করে ? ৪। অন্ধবিন্দু আলোক সংবেদী নয় কেন ? ** ৫। চক্ষু গ্রন্থির ২ টি কাজ লেখ। ৬। সংবেদী অঙ্গগুলোর নাম লেখ। * ৭। মানুষের শ্রবণ কৌশল প্রবাহ এঁকে প্রকাশ কর। পরবর্তী অংশ আগামীকাল