ক্যাটরিনার বিয়ে নিয়ে তুলকালাম
প্রকাশ : ২৯ মার্চ ২০১৪, ১৯:৩২
রণবীর-ক্যাটের প্রেমের বিষয়টি মিডিয়ায় প্রকাশ হওয়ার পর থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন চলছে। যখন তাদের প্রেমের সম্পর্ক নতুন করে জোড়া লাগবে কি লাগবে না এই নিয়ে চলছে শঙ্কা ঠিক তখনই তাদের বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছেন কতিপয় মানুষ। রণবীরের পরিবার এরইমধ্যে আগামী বছরের শুরুর দিকে রণবীর-ক্যাটের বিয়ের নানা পরিকল্পনাও গুছিয়ে ফেলেছেন। অন্যদিকে ক্যাটরিনা বলেন, ‘এই বিয়ে মোটেও সম্ভব নয়, এর পুরোটাই গুজব। পাড়া-পড়শীর ঘুম হারাম হলেও আমার বিয়ের কিছুই আমি জানি না। এই মুহূর্তে বিয়ের কোনো সম্ভাবনাই নেই। কেউ যদি বিয়ে নিয়ে স্বপ্ন দেখেন তাতে তো কোনো দোষ নেই। স্বপ্ন যে কেউ দেখতে পারে।’ তবে অন্যদিকে জানা গেছে, এই বিয়েতে রণবীরেরই কোনো সম্মতি নেই। ক্যাটরিনা মিডিয়ার কাছে এমনভাবে বললেও বিয়েতে ক্যাটরিনার পুরো সম্মতি রয়েছে।