আখতার মতিন চৌধুরী বিওয়াইএলসি’র গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত

নুভিস্তা ফার্মা লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আখতার মতিন চৌধুরী বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) এর গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। শনিবার সংগঠনটির পঞ্চমবার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এসময় বিওয়াইএলসি-এর চেয়ারপারসন ব্যারিস্টার মনজুর হাসান, গভর্নিং বোর্ডের সদস্য জাফর সোবহান, হুমায়রা আহমেদ, ব্যারিস্টার সারা হোসেন, ইজাজ আহমেদ এবং সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি