কাশ্মিরে জঙ্গি
হামলায় নিহত ১
আহত ৪
প্রকাশ : ২৯ মার্চ ২০১৪, ২১:৩০
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের কাঠুয়া জেলায় জঙ্গি হামলায় একজন নিহত এবং এক সেনাসদস্যসহ ৪ জন আহত হয়। শুক্রবার সকালে সেনাবাহিনীর পোশাক পরিহিত তিনজন জঙ্গি একটি খেলার সামগ্রী বহনকারী গাড়িতে হামলা করলে একজন যাত্রী নিহত এবং গাড়িতে থাকা বাকি তিনজন গুরুতর আহত হয়। বার্তা সংস্থা বিবিসিকে এই কথা জানান পুলিশের সিনিয়র অফিসার শাকিল বেইগ। জঙ্গিরা পরে ২০ কিলোমিটার দূরে কালিবাড়ি এলাকায় একটি সেনাক্যাম্পে হামলা চালালে ক্যাম্পে অবস্থানরত সেনাবাহিনীর সাথে তাদের বন্দুক যুদ্ধ চলে। গুলির আঘাতে সেখানে ও একজন সেনাসদস্য আহত হয়। আগামী মাসে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধান বিরোধী দল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি কাঠুয়া জেলায় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করার একদিন পর এ ঘটনা ঘটল। গতবছর একই কায়দায় বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর পোশাক পরে কাঠুয়া জেলার কাছে একটি পুলিশ স্টেশনে হামলা চালালে অন্তত ১০ জন লোক নিহত হয়। ১৯৮৯ সাল থেকে ভারতে বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর উত্থানের পর কাশ্মীরে হাজার হাজার বেসামরিক লোক মারা যায়।