ফিশিং ট্রলারসহ ১৫ ভারতীয় নাগরিক গ্রেফতার
মংলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৪, ২১:৩৫
বঙ্গোপসাগরের দেশীয় জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ফিশিং ট্রলারসহ ১৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ট্রলারসহ আটককৃতদের মংলা থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা মেঘনা বঙ্গোপসাগরে টহলকালে বৃহস্পতিবার সকালে ১১টায় ফেয়ারওয়ে বয়ার পশ্চিম পাশে দেশীয় জলসীমায় ভীনদেশি একটি ফিশিং ট্রলারের সন্দেহজনক গতিবিধি দেখতে পেয়ে তাদের ধাওয়া করে। পরে তাদের আটক ও জিজ্ঞাসাবাদের পর নৌবাহিনী নিশ্চিত হয় ট্রলারে থাকা আরোহীদের সবাই ভারতীয় নাগরিক। তারা অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল। এ ঘটনায় নৌবাহিনীর টহল জাহাজ বানৌজা মেঘনার পিও এমআই খলিল বাদী হয়ে মংলা থানায় একটি মামলা দায়ের করেছেন।