রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি -জামায়াত প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা

রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সমিতির ২১টি পদের কার্যকরী পরিষদের নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদ সভাপতি, একজন সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জয় পেয়েছে। অপরদিকে আওয়ামী লীগ ও বাম সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ দুইজন সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ৭টি পদে জয় পেয়েছে। সভাপতি পদে জাতীয়তাবাদী ঐক্য পরিষদ থেকে ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী ঐক্য পরিষদ থেকে ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জমসেদ আলী।