গোয়ালন্দ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী বহিষ্কার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা আরজুকে গতকাল শনিবার বিকালে আনুষ্ঠানিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গঠনতন্ত্র বিরোধী কাজ করায় এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী ওরফে লাভলী চৌধুরী এ আদেশ দেন। এদিকে আগামীকাল অনুষ্ঠেয় নির্বাচনে উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়নের ৩৫টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন।