সাতক্ষীরা পৌর বিএনপি সভাপতি হাবিবর গ্রেফতার
প্রকাশ : ২৯ মার্চ ২০১৪, ২২:৫৫
সাতক্ষীরা পৌর বিএনপির সভাপতি মো. হাবিবর রহমান হবিকে শুক্রবার রাতে শহরের বাঙালের মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগসহ একাধিক মামলার পলাতক আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হবি সদর উপজেলার আলীপুর গ্রামের আব্দুস সাত্তার সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, হাবিবর রহমান হবি উপজেলা পরিষদ নির্বাচনে তার বড় ভাই চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউপের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে আচরণবিধি লংঘন করেছেন। এছাড়া তিনি অনেকগুলো মামলার পলাতক আসামি ছিলেন।