বিএনপির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
প্রকাশ : ২৯ মার্চ ২০১৪, ২২:৫৬
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে দাবি করার পর বিতর্কের পরে গতকাল শনিবার সন্ধ্যা থেকে বিএনপির ওয়েবসাইটটি বন্ধ পাওয়া যাচ্ছে। এ ওয়েবসাইটে জিয়াউর রহমান দেশের সপ্তম রাষ্ট্রপতি বলে উল্লেখ ছিল।
২৫ মার্চ লন্ডনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দাবি করেন, জিয়াউর রহমান ছিলেন দেশের প্রথম রাষ্ট্রপতি। তার বক্তব্যের এক দিন পর ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় খালেদা জিয়াও একই দাবি করেন।
বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়টি উল্লেখ করা হয়। এ নিয়েও বিতর্ক শুরু হয়। এর মধ্যে গতকাল সন্ধ্যার পর থেকে ওই সাইটটিতে আর ঢোকা যাচ্ছে না।