নষ্টের গোড়া নির্মাতাই :সানি

কিছুদিন আগেই মুক্তি পেল সানি লিওনির ‘রাগিনি এমএমএস টু’। ছবিটি দর্শকদের হতাশ করেছে। এর বিরুদ্ধে উঠেছে নকলের অভিযোগও। বক্স অফিসেও ফ্লপের খাতায় নাম লিখিয়েছে ছবিটি। আর এ সবকিছুর জন্য সানি দোষারোপ করলেন নির্মাতাকে। তিনি বলেন, ‘এই ছবিতে আমার শারীরিক আবেদনটুকু বেশি দেখানো হয়েছে বলেই ছবির ভৌতিক বিষয়গুলো স্পষ্ট হয়নি। আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু গল্প বিন্যাসের দুর্বলতাই ছবিটিকে ফ্লপ করেছে। যা এখন আমার ক্যারিয়ারেও চাপ সৃষ্টি করেছে।’