চলছে ‘মার্কস অলরাউন্ডার’-এর অডিশন পর্ব
প্রকাশ : ৩০ মার্চ ২০১৪, ২১:০৫
ক্ষুদে বন্ধুদের অংশগ্রহণের মধ্য দিয়ে এগিয়ে চলেছে স্কুলভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার, ২০১৪’। গত ২৮ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ঢাকা জোন-১ এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে চট্টগ্রাম জোন-১-এর সিলেকশন রাউন্ড। ঢাকা জোন-১-এর ২২০টির অধিক স্কুল থেকে প্রতিযোগীর সংখ্যা ছিল প্রায় সাড়ে নয় হাজার এবং চট্টগ্রাম জোন-১-এর ১৯৫টির অধিক স্কুল থেকে প্রায় সাড়ে সাত হাজার প্রতিযোগী অংশ নেয়। ঢাকা জোন-১ এর সিলেকশন রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা এবং নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহীনুর মিয়া এবং চট্টগ্রাম জোন-১-এর সিলেকশন রাউন্ডের উদ্বোধন করেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এম আজিজ উদ্দিন।