ক্যাপসন নিউজ
প্রকাশ : ৩০ মার্চ ২০১৪, ২১:১৩
গতকাল ইউনাইটেড কর্মার্শিয়াল ব্যাংক প্রধান কার্যালয়ে গ্রীন ব্যাংকিং-এর আওতায় পেপারলেস পদ্ধতিতে ইউসিবি’র ৩৬৫তম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ এর আঞ্চলিক সম্মেলন-২০১৪ সমপ্রতি বগুড়া সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ড. মো.জিল্লুর রহমান। জেনারেল ম্যানেজার মো.শাসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিএম উদয় কুমার ভক্ত ও শাহীনুল বারী চৌধুরী
এশিয়া রেস্পন্সিবল এন্ট্রাপ্রেনারশিপ অ্যাওয়ার্ড (এআরইএ)-২০১৪ অর্জন করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। গ্রিন লিডারশিপ ক্যাটেগরিতে এ সম্মান অর্জন করে বিএটিবি। ভারতের রাজধানী নয়া দিল্লিতে সমপ্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিএটিবি’র পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বিএটিবি’র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান কে এইচ মাসুদ সিদ্দিকি