নাসিরনগরে একই পরিবারে তিন ভাই প্রতিবন্ধী
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ৩০ মার্চ ২০১৪, ২১:৪৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত আবদুল খালেকের ৪ ছেলের মধ্যে ৩ জনই শারীরিক প্রতিবন্ধী। দ্বিতীয় ছেলে তাদির ইসলাম (৩৫) ১১-১২ বছর পূর্বে কোমরে ও পায়ে ব্যথা দেখা দিলে চিকিত্সা নেয়া অবস্থায় দুই পা বিকলাঙ্গ হয়ে পড়ে। বড় ছেলে সাদির ইসলাম (৪৫ প্রায় ৬-৭ বছর পূর্বে হঠাত্ তার কোমরে ও পায়ে ব্যথা দেখা দিলে চিকিত্সা নেয়া অবস্থায় দুই পা বিকলাঙ্গ হয়ে পড়ে। তৃতীয় ছেলে ফয়দুল ইসলাম (৩০) গত বছরের নভেম্বর মাসে হঠাত্ তার কোমরে ও পায়ে ব্যথা দেখা দিলে চিকিত্সা নেয়া অবস্থায় দুই পা বিকলাঙ্গ হয়ে পড়ে। সবারই সংসারে স্ত্রী ও সন্তান রয়েছে। “মাসকুলার ডিসট্রোফি” বংশানুক্রমিক এ রোগের কবলে পড়ে পরিবারটি নিঃশ্ব হতে চলেছে।