বড়পুকুরিয়ার এমডিসহ ৪ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
প্রকাশ : ৩০ মার্চ ২০১৪, ২১:৫৬
পেট্রোবাংলার অধীনস্থ ১৩টি কোম্পানির বিভিন্ন পর্যায়ের লোকবল নিয়োগে অনিয়মসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক আহসান আলী তাদের জিজ্ঞাসাবাদ করেছেন।
এ চার কর্মকর্তা হলেন- বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানি লিমিটেডের এমডি মো. আমিনুজ্জামান, কর্ণফুলি গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানির জিএম (প্রশাসন) চৌধুরী আহসান হাবিব, ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন এবং গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের জিএম (এইচআর) এম. ওসমান ফারুক।