বিকেএসপিকে জাপান সরকারের অনুদান

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জুডোর প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধির অংশ হিসেবে ২৮ হাজার ৩৮১ ডলারের অনুদান দিয়েছে জাপান সরকার। গতকাল রবিবার জাপান দূতাবাসে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা এবং বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এমাদুল হক। জাপান সরকারের এই অনুদান জিসিজিপি স্কিমের আওতায় প্রদান করা হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদূত সাদোশিমা বলেন, অলিম্পিক আন্দোলনের এবং শিশু-কিশোরদের সঠিক বিকাশের ক্ষেত্রে জাপান সরকারের ‘স্পোর্টস ফর টুমরো প্রোগ্রাম’ নীতি বাস্তবায়নে এ অনুদান খুবই ইতিবাচক। -প্রেস বিজ্ঞপ্তি