জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবি পূরণ করুন
প্রকাশ : ৩০ মার্চ ২০১৪, ২২:০১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অন্য ৫-১০টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মতো। তাদের জীবনের গল্প আর আমাদের জীবনের গল্প প্রায় একই কারণ আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের সমস্যা হয়তো একটাই—আমাদের বাবা-মায়েরা আমাদের পিছনে এত টাকা ব্যয় করতে পারেন না, যতটা করতে পারেন একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীর বাবা মা। ঢাকা শহরের মতো একটা শহরে একজন শিক্ষার্থী মেসে থাকা-খাওয়াসহ আরও আনুষাঙ্গিক খরচ যে কত হতে পারে তা একমাত্র যারা থাকেন তারাই বলতে পারেন প্রতি মাসে এত টাকা হয়তো আমাদের মধ্যবিত্ত পরিবার বহন করতে পারে না। আর এজন্যই আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হয়, পুলিশের লাঠিচার্জ সহ্য করতে হয়। তাদের যৌক্তিক দাবি পূরণের জন্য ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
আবদুল্লাহ আল মোরশেদ,
ব্যবসায় প্রশাসন বিভাগ, ১ম বর্ষ ২য় সেমিস্টার,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
সিলেট