হাবিপ্রবিতে আজ অপেক্ষমাণ তালিকা হতে পুন: ভর্তি
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ৩০ মার্চ ২০১৪, ২২:০৫
আজ সোমবার হতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ভর্তি পরীক্ষায় অপেক্ষমাণ তালিকাভুক্ত ছাত্র-ছাত্রীদের পুনঃ ভর্তি কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ অনুষ্ঠিত হবে। বিভিন্ন অনুষদে ছাত্র-ছাত্রী ভর্তি বাতিল করায় ৩৭টি এবং মুক্তিযোদ্ধা কোটায় ১টি আসন শূন্য হয়েছে। এর মধ্যে এ-ইউনিটে (এগ্রি বিজনেস) ১৫টি, বি-ইউনিটে (টেলি কমিউনিকেশন) ৬টি, সি-ইউনিটে (বিজ্ঞান/মানবিক) ৬টি, ডি-ইউনিটে (এগ্রি ইঞ্জিনিয়ারিং) ৬টি, ই-ইউনিটে (ইংরেজী) ৪টি এবং মুক্তিযোদ্ধা (ইইই) ১টি। আজ সোমবার উক্ত তালিকাভুক্ত ছাত্র-ছাত্রীদের সকাল ১০টা হতে দুপুর ১২টার মধ্যে রিপোর্ট প্রদান করার জন্য বলা হয়েছে। রিপোর্টকৃত উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে শূন্য আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। দুপুর ১২টার পর আর কোন রিপোর্ট গ্রহণ করা হবে না।