গলাচিপায় জেলেদের জালে ডলফিন
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ৩০ মার্চ ২০১৪, ২২:০৬
গলাচিপার রামনাবাদ নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৮ মণ ওজনের একটি ডলফিন। শনিবার সকালে জেলেদের ইলিশ ধরার জালে ডলফিনটি ধরা পড়ে। জেলেরা উপকূলে ফিরে এলে হরিদেবপুর ফেরিঘাটে ডলফিনটি দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় জমায়। জেলে খলিল প্যাদা জানান, বাজারে ডলফিনের দাম হাঁকা হয়েছে ৩০ হাজার টাকা। তবে বেশি দাম পেতে ঢাকার উদ্দেশে চালান করা হবে। গলাচিপা বাজারের প্রবীণ মত্স্য আড়তদার রহিম দালাল বলেন, এত বড় ডলফিন গত কয়েক বছরেও তিনি দেখেননি।