চিকিত্সার্থ সাহায্যের আবেদন

বগুড়ার আদমদীঘির দমদমা গ্রামের বাসিন্দা নেহেরা বেগম জরায়ু ক্যান্সারে আক্রান্ত। বিশেষজ্ঞ চিকিত্সক তাকে রেডিওথেরাপি ও কেমোথেরাপি দেয়ার পরামর্শ দিয়েছেন। এজন্য কমপক্ষে দুই লাখ টাকার প্রয়োজন। নেহেরার দরিদ্র স্বামী বজলুর রহমান স্ত্রীর চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নং- ৯৭৩০, সোনালী ব্যাংক, আদমদীঘি শাখা, বগুড়া। মোবাইল নম্বর: ০১৮৩৪-২১৮৪৮৫।