বঙ্গবন্ধুর বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল
প্রকাশ : ৩০ মার্চ ২০১৪, ২২:৪১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুত্ফর রহমানের চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এ মিলাদ-মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন। এসময় শেখ লুত্ফর রহমান এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। আফম বাহাউদ্দিন নাসিম এমপি, আওয়ামী যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপিসহ বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা মিলাদে অংশগ্রহণ করেন।