ডাচ-বাংলা ব্যাংকের ৪০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২১:১১
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) ২০১৩ সালের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। ঢাকার একটি ক্লাবে গত রবিবার অনুষ্ঠিত কোম্পানির ১৮তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে কোম্পানির চেয়ারম্যান আবেদুর রশিদ খান সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, ২০১৩ সালে ডিবিবিএল ২০০ কোটি আট লাখ টাকার কর-পরবর্তী মুনাফা অর্জন করে, যা আগের বছরে ছিল ২৩১ কোটি ৪১ লাখ টাকা। ২০১৩ সালে ব্যাংকের মূলধন পর্যাপ্ততার অনুপাত ছিল ১৩ দশমিক ৭ শতাংশ, যা ২০১২ সালে ছিল ১২ শতাংশ।- প্রেস বিজ্ঞপ্তি।