অপ্রতিরোধ্য হয়ে উঠছে জলবায়ুর প্রভাব :জাতিসংঘ
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২১:১২
বৈশ্বিক উষ্ণতার প্রভাব ধীরে ধীরে মারাত্মক ও অপরিহার্য হয়ে উঠছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির এক প্রতিবেদনে এ হুঁশিয়ারি দেয়া হয়। জাপানে বিভিন্ন বিজ্ঞানি ও সরকারি কর্মকর্তারা এক আলোচনা সভায় বলেছেন, বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে এটি একটি ব্যাপকভিত্তিক ও গুরুত্বপূর্ণ প্রতিবেদন। জাতিসংঘ জলবায়ু বিষয়ক প্রতিনিধিরা বলেছেন, বৈশ্বিক উষ্ণতার অপ্রতিরোধ্য প্রভাব সম্পর্কে এ প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা সম্মক ধারণা পাচ্ছি। প্রকৃতি তার নিজস্ব পদ্ধতিতেই সবকিছু সহ্য করে যাচ্ছে কিন্তু মানুষের ওপর এর প্রভাব যেন ভয়াবহ হয়ে উঠছে। প্রতিবেদনে বলা হয়, তাপমাত্রার উত্তরোত্তর বৃদ্ধিতে আমাদের বাড়ি-ঘর, স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য এবং নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়ছে। ইকোহোমায় প্রায় এক সপ্তাহ উত্তপ্ত আলোচনার পর প্রতিবেদনটি নিয়ে সবাই একমত পোষণ করেন।