সচিবালয়ে গাড়ির ধাক্কায় উপ-সচিব আহত

সচিবালয়ের ভিতরে গাড়ির ধাক্কায় আহত হয়েছেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব রাশেদা আক্তার। সোমবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রাশেদা আক্তার কৃষি মন্ত্রণালয়ের বাজেট শাখার উপ-সচিব। খাদ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ির ধাক্কায় তিনি মাথা, কোমর, হাঁটু এবং হাতের কনুইয়ে গুরুতর আঘাত পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।