পিএইচডি লাভ
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২১:২৬
মো. ফায়জুল আমীন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছেন। “আল্লামা ইমাম ইবন কাসীর (রহ.) এর তাফসীরুল কুরআনিল আযীম এ উদ্ধৃত আরবি কবিতাসমূহ : একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা” শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাকে এ ডিগ্রি প্রদান করা হয়। তার গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আসম আব্দুল্লাহ। ফায়জুল আমীনের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরের পীর কাশিমপুর গ্রামে। বর্তমানে তিনি একটি মাদ্রাসার অধ্যক্ষ ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন অধ্যাপক। — প্রেস বিজ্ঞপ্তি