মোদিকে রাশিয়া-চীনের শুভেচ্ছা

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে জয়ী হওয়া নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

বৃহস্পতিবার এক টেলিগ্রাম বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট শুভেচ্ছা জানান। আর এক বার্তায় মোদিকে অভিনন্দন জানান চীনের প্রেসিডেন্ট। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনিয়াহুও শুভেচ্ছা জানান। 

২০১৪ সালের চেয়ে এবার সবচেয়ে বড় ব্যবধানে জয়ী হতে যাচ্ছে বিজেপি। দেশটির জাতীয় এই নির্বাচনে তিন শতাধিক আসনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে হিন্দুত্ববাদী এই রাজনৈতিক দল।

ইত্তেফাক/জেডএইচ