ধুনটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই হাজারো মানুষের ভরসা

বগুড়ার ধুনটের চিকাশী ইউনিয়নে মানাস নদীর উপর ঝঁকিপূর্ণ বাঁশের সাঁকোই এখন কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। দীর্ঘদিনেও ওই নদীর উপর কোন সেতু নির্মাণ না হওয়ায় শিক্ষার্থীসহ জনসাধারণের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ছোট চিকাশী গ্রামের পাশ দিয়ে বহমান মানাস নদী। নদীর পূর্বপাশে একটি মাদ্রাসা ও একটি কবরস্থান এবং নদীর পশ্চিম পাশে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এলাকার লোকজন গত ১০ বছর আগে ঐ নদীর উপর দিয়ে যাতায়াতের জন্য একটি বাঁশের সাঁকো নির্মাণ করে। প্রতিদিন ঐ সাঁকোর উপর দিয়ে ঝঁকিপূর্ণভাবে শিক্ষার্থীসহ কয়েক হাজার লোকজন চলাচল করে। এছাড়া মৃতদেহ নিয়ে ঐ সাঁকোর উপর দিয়েই কবরস্থানে যেতে হয়।