তুচ্ছ ঘটনায় নবীনগরে সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রীবাহী অটোরিকশায় ওঠাকে কেন্দ্র করে কথা কাটাকাটির তুচ্ছ ঘটনার জের ধরে গত রবিবার সন্ধ্যায় উপজেলার শ্যামগ্রাম ও শাহবাজপুর গ্রামে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ জন আহত হয়েছে। আহত ইসলাম মিয়াকে (৪২) টেঁটাবিদ্ধ অবস্থায় রাতেই এবং হালিমা বেগমকে (৫০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাজ্জু মিয়াকে (৩৭) নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে উপজেলার শ্যামগ্রাম-মানিকনগর সড়কে সাইড দেয়া নিয়ে অটোরিকশা ও মাইক্রোবাসের ড্রাইভারের সাথে কথা কাটাকাটির জের ধরে দু’গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।