কুমিল্লা সদর দক্ষিণে সামাজিক নিরাপত্তা খাতে ভাতা পাচ্ছে ৯ হাজার সুবিধাভোগী
সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২২:০৯
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সামাজিক নিরাপত্তা খাতে মাসিক ভাতা পাচ্ছে ৮ হাজার ৯৯০ জন সুবিধা-ভোগী। এসব ভাতার মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা। এ ছাড়াও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং এতিমখানায় খাদ্য ও পোশাক সরবরাহ বাবদ সহায়তা প্রদান করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সমাজ সেবা অফিসার মো. জাহিদুর রহমান জানান, প্রতিমাসে তিনশ’ টাকা করে ৬ হাজার ৪১৬ জন বয়স্ক ভাতা, প্রতিমাসে তিনশ’ টাকা করে ১ হাজার ৩৩৪ জন মহিলা বিধবা ভাতা, প্রতিমাসে সাড়ে তিনশ’ টাকা করে ৭৬৫ জন প্রতিবন্ধী ভাতা ও প্রতি মাসে তিন হাজার টাকা করে ৪৭৫ জন মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পেয়ে আসছেন। এ ছাড়াও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছে ১০ জন শিক্ষার্থী এবং ৮টি এতিমখানায় খাদ্য ও পোশাক সরবরাহ করে ১৭৯ জন শিক্ষার্থীকে সহায়তা প্রদান করা হয়।