নসিমন চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২২:০৯
নসিমন, করিমন ও আলমসাধু চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গত রবিবার উপজেলা সদরে চালকগণ বিক্ষোভ মিছিল সমাবেশ, সড়ক অবরোধ শেষে স্মারকলিপি প্রদান করেছেন। সম্প্রতি একটি মানবাধিকার সংস্থার পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে উক্ত যানবাহনগুলো চলাচল বন্ধের জন্য আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট খুলনা জেলাসহ ১০ জেলার মহাসড়কে উক্ত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ফলে উক্ত যানবাহনের সাথে সম্পৃক্ত প্রায় ১৫ লাখ পরিবার বেকার হয়ে পড়ে।