ছোটমণিদের সন্দেশ
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৪, ১৮:২২
জাতীয় শিশুদিবস উদযাপন
গত ১৭ই মার্চ মানিকগঞ্জের গড়পাড়া সারথী কচি-কাঁচার মেলার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৪ উদযাপন করা হয়। এ উপলক্ষে স্থানীয় সাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আলী শাহ সিদ্দিকী প্রচ্ছদ, দ্বিতীয় রাব্বি খন্দকার ও তৃতীয় সাইফ ওয়াসের ইবনে ওয়াহিদ। চিত্রাঙ্কনে যুগ্ম প্রথম স্থান অধিকার করে দু’জন সাবিয়া আক্তার ও মারিয়া আক্তার, দ্বিতীয় স্থান তারমিন আক্তার তোয়া ও মৌটুসি ইয়াসমিন এবং তৃতীয় সামিয়া আক্তার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মো. মাসুদ করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম, প্রাক্তন সাংসদ, মুক্তিযুদ্ধের সংগঠক আবু মো. সায়েদুর রহমানের সহধর্মিণী ও বর্তমান সাংসদ নাঈমুর রহমান দুর্জয়ের মা মুক্তিযোদ্ধা নীনা রহমান, মানিকগঞ্জ জেলা মহিলা সমিতির সভানেত্রী হাসনা হেনা ও সারথী মেলার প্রতিষ্ঠাতা আবুল খায়ের সিদ্দিকী আবু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালনসহ তাঁর জীবনের ওপর মেলার পরিচালক অধ্যাপক আ. মতিন রোম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন সাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইফফাত জাহান ও মেলার সংগঠক সিরাজুল ইসলাম।
লেখা আহ্বান
ছোটদের লেখা নিয়ে প্রকাশ হবে শিশুতোষ সংকলন ‘আলোর মেলা’। তোমরা যারা ছড়া, কবিতা ও গল্প লেখো এবং ছবি আঁকো তারা আলোরমেলায় লেখা পাঠাতে পারো। যাদের বয়স ১৮ বছরের কম তারাই লিখতে পারো। খুব শিগগিরই পূর্ণ ঠিকানাসহ লেখা পাঠাও। লেখা পাঠানোর ঠিকানা— সম্পাদক আলোরমেলা, ২/২ সি, পুরানা পল্টন, ২য় তলা, ঢাকা-১০০০। ফোন: ০১৭১২০৯২৪৯২।