ক্যা ম্পাসের টুকরো খবর

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা ক্যাম্পাস প্রতিবেদক সম্প্রতি ডেনমার্কে অবস্থিত ইন্টারন্যাশনাল বিজনেস একাডেমী (আইবিএ) এর দুই সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা (আরইউডি) সফর করেন। আইবিএ-এর ভাইস প্রেসিডেন্ট রিকার্ড লিন্ডকুইষ্ট-এর নেতৃত্বে এ দলের অপর সদস্যা ছিলেন আইবিএ-এর প্রোগ্রাম ডাইরেক্টর রিয়াডি বার্গ। প্রতিনিধি দলের সাথে ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের কর্মকর্তা জালাল খালেদ এই সফরকালে উপস্থিত ছিলেন। আগত প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার হাসান ইমতিয়াজ চৌধুরী। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ইমরান ইকবাল এবং জামাল জি আহমেদ। পরে আইবিএ প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য একটি সেমিনারের আয়োজন করেন। ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রতিবেদক তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে সম্প্রতি পরিবেশ বিজ্ঞান বিষয়ক দিনব্যাপী এক আলোচনা সভা এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। ‘টেকসই উন্নয়নে বিজ্ঞানমনষ্কতা’ শীর্ষক দিনব্যাপী এই আয়োজনে বক্তব্য রাখেন— পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এম আলী হোসেন, অধ্যাপক জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক ড. আব্দুল খালেক প্রমুখ। সোডা কোডা ইউডার আয়োজন ক্যাম্পাস প্রতিবেদক মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ২৫ মার্চ কালরাত স্বরণে সোডা, কোডা, ইউডা’র তত্বাবধায়নে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করে। প্রতিবছর এ প্রতিষ্ঠান জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে পথ চিত্রাংকনসহ নানা আয়োজন করে থাকেন। এবছর ভিন্ন আকারে পালন করেছে, ঐ দিন সন্ধ্যায় ইউডা চারুকলা অনুষদের ১০০ জন শিক্ষার্থীর গায়ে শোকের প্রতীক কালো রং, রক্তের প্রতীক লাল রং এবং শান্তির প্রতীক সাদা রং মাখিয়ে হাতে মোমবাতি জ্বালিয়ে একটি শোক র্যালি ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাত মসজিদ রোড ইউডা প্রসাশনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। শহীদদের স্মরণে পথ চিত্রাংকন, মোমবাতি প্রজ্জলন, গণসংগীত, কবিতা পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর মুজিব খান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তাসহ ছাত্রছাত্রীরা।