‘মিউজিক ক্লাব’-এ তপন চৌধুরী ও দিনাত জাহান মুন্নী
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৪, ১৯:৪৩
বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ আজকের অতিথি কণ্ঠশিল্পী তপন চৌধুরী ও দিনাত জাহান মুন্নী। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তারা কথা বলবেন তাদের সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে সরাসরি সম্প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।