ক্যাপসন নিউজ
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৪, ১৯:৫২
সমপ্রতি কক্সবাজারে আয়োজিত উত্তরা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৪ এ প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আজহারুল ইসলাম। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক বদরুন্নেছা (শারমিন) ইসলাম
গতকাল মার্কেন্টাইল ব্যাংকের ৯৩ তম ‘মদনপুর শাখা’র উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এম. আমানউল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. এহ্সানুল হক
এয়ারটেল গ্রাহকদের মোবাইল ব্যাংকিং সুবিধা দিতে সম্প্রতি এনসিসি ব্যাংকের সঙ্গে এয়ারটেলের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের এভিপি মো. ওমর ফারুক ভূঁইয়া এবং এয়ারটেলের সিএসও রুবাবা দৌলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন