‘লাদেন কোথায় লুকিয়ে ছিলেন তা জানতেন মোশাররফ’
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৪, ২০:৫৪
পাকিস্তানের সাবেক সামরিক স্বৈরশাসক পারভেজ মোশাররফ সম্ভবত জানতেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন এবং তার পরিবার কোথায় লুকিয়ে ছিলেন। সমপ্রতি প্রকাশিত ব্রিটিশ এক সাংবাদিকের (যিনি আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিউইয়র্ক টাইমসে খবর পাঠাতেন) লেখা বইতে এ দাবি করা হয়েছে। সোমবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়।
সাংবাদিক ক্যারলোটা গল তার ‘দ্য রং এনিমি: আমেরিকা ইন আফগানিস্তান ২০০১-২০০৪’ নামক বইতে পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল তালাত মাসুদের উদ্ধৃত করে একথা বলেন।