সংবাদ কণিকা

সাগরের বুকে শ্রেণিকক্ষ এক প্রকল্পের আওতায় সাগরের বুকে ক্লাস করছে জার্মানির কিছু স্কুল ছাত্রছাত্রী। মাস ছয়েক চলে এই ক্লাস। শিক্ষার্থীরা হাতেকলমে জীববিদ্যা শেখে প্রবাল প্রাচীরের কাছে। ভূগোল শেখে আগ্নেয়গিরির পাদদেশে।— ডয়চে ভেলে জাহাজে ক্লাস চলছে অক্টোবর মাস থেকে সারা জার্মানি থেকে আসা ৩৩ জন ছাত্রছাত্রী ঙ্গে পালতোলা জাহাজে করে অ্যাটলান্টিকের ওপর দিয়ে জ্ঞান অন্বেষণে যাত্রা করছে।— ডয়চে ভেলে মেক্সিকোয় মাদক চক্রের হোতা নিহত মেক্সিকোয় নিরাপত্তা বাহিনীর হাতে সোমবার মাদক চক্র নাইটস টেম্পলারের এক হোতা নিহত হয়েছে। এর তিন সপ্তাহ আগে চক্রটির প্রধান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এক সরকারি কর্মকর্তা জানান, নাইটস টেম্পলারের হোতা এনরিক ‘কাইক’ প্লানকার্ট মেক্সিকোর মধ্যাঞ্চলীয় কুয়েরতারো রাজ্যে নিহত হয়।-এএফপি