রামনাবাদ নদীতে ফেরি বিকল

গলাচিপায় ৫ কোটি টাকার তরমুজ নিয়ে আটকা পড়েছে শতাধিক ট্রাক

গলাচিপার রামনাবাদ নদীতে চলাচলের একমাত্র ফেরির ইঞ্জিনটি বিকল হয়ে কয়েকটি তরমুজ বোঝাই ট্রাক নিয়ে আটকে আছে ডুবোচরে। দুই তীরে শতাধিক তরমুজ বোঝাই ট্রাক অপেক্ষমাণ। ট্রাক বোঝাই তরমুজের বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। প্রচণ্ড গরমে ইতিমধ্যেই এক তৃতীয়াংশ তরমুজে পচন ধরেছে। তরমুজ চাষিরা জনপ্রতিনিধিদের কাছে দৌড়ঝাঁপ করেও কোন প্রতিকার পাননি। গত তিন দিন ধরে এ অবস্থা বিরাজ করায় এসব তরমুজ চাষি মহাবিপাকে পড়েছেন।