জিয়ানগরের ইউএনও পিরোজপুর জেলায় শ্রেষ্ঠ

জিয়ানগরের উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কুন্ডু পিরোজপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার। মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছানো নিশ্চিতকরণ, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র পরিচালনা সহযোগিতায় বিশেষ অবদানের জন্য তাকে পিরোজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করা হয়। গত সোমবার পিরোজপুরের জেলা প্রশাসক এ, কে, এম শামিমুল হক সিদ্দিকীর সভাপতিত্বে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৪-এর সমাপনী দিবসে বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস প্রধান অতিথি থেকে এ সম্মাননা প্রদান করেন। সিদ্ধার্থ শংকর কুন্ডু গত ২০১২ সালে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য পিরোজপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনীত হয়েছিলেন।