যশোরে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ছিনতাইকারী গুলিবিদ্ধ

যশোরে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা হামলার পর এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ ছিনতাইকারী আল আমিন (১৯) শহরের বকচর হুশতলার নাহিদ হোসেনের ছেলে। তার কাছ থেকে একটি চাকু ও হাতবোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে যশোর জিলা স্কুল মোড়ে চার যুবক রেলযাত্রীদের কাছ থেকে ছিনতাই করছিল। এসময় টহল পুলিশ এগিয়ে গেলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় কনস্টেবল সঞ্জয় আহত হন। পরে পুলিশ দুই রাউন্ড গুলি ছুঁড়লে একটি আল আমিনের (১৯) পায়ে বিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। আল আমিনকে গ্রেফতার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।