এইচএসসি পরীক্ষা কাল শুরু
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৪, ২২:৫৮
আগামীকাল বৃহস্পতিবার থেকে ১০টি শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমানের পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ৫ জুন পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৭ জুন থেকে চলবে ১৬ জুন পর্যন্ত।
আগামীকাল এইচএসসির বাংলা (আবশ্যিক) ১ম পত্র , সহজ বাংলা ১ম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ১ম পত্র এবং বাংলা (আবশ্যিক) ১ম পত্র (DIBS) বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলবে।
১ এপ্রিল এইচএসসি পরীক্ষা হবার কথা ছিল। কিন্তু উপজেলা নির্বাচনের কারণে নির্বাচন কমিশনের অনুরোধের কারণে পরীক্ষা পিছিয়ে ৩ এপ্রিল বৃহস্পতিবার পুন:নির্ধারণ করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।