রানা প্লাজা ট্র্যাজেডি

রানার জামিন চার সপ্তাহ স্থগিত

‘রানা প্লাজা’র মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া অন্তর্বর্তীকালীন জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। ইমারত নির্মাণ বিধিমালা আইনে দায়েরকৃত মামলায় গত ২৩ মার্চ সোহেল রানাকে ছয় মাসের জামিন দেয় হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ। জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম শুনানি করেন। শুনানিশেষে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করে আদেশ দেয় চেম্বার আদালত। গত বছর ২৪ এপ্রিল সাভারে ‘রানা প্লাজা’ ধসে পড়ে। এতে সহস াধিক নারী ও পুরুষ শ্রমিকের মৃত্যু হয়। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ওইদিনই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাদী হয়ে সাভার মডেল থানায় সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করে। অবহেলাজনিত মৃত্যুর ঘটনার অভিযোগে ছয়জনকে আসামি করে ২৫ এপ্রিল ওই থানায় আরেকটি মামলা করে পুলিশ। এই মামলায় রানা জামিন চাইলেও হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেয়।