টাঙ্গাইলে সন্ত্রাসী হামলায় শ্রমিক দল নেতা নিহত
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৪, ২৩:০০
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সুরুজ রোডে নিজের ফার্নিচারের দোকানে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আজম (৪০)। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে প্রকাশ্যে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে বীরদর্পে মোটর সাইকেলযোগে চলে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা ঢাকায় পাঠানোর পথে মির্জাপুর পর্যন্ত পৌঁছলে তার মৃত্যু ঘটে।
টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুল হক জানান, গোলাম আজম জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এবং সুরুজ রোড অটোটেম্পু সমিতির সভাপতি। তার হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা শ্রমিক দল বিকালে শহরে বিক্ষোভ মিছিল বের করে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা শ্রমিকদল টাঙ্গাইল শহরে আজ আধাবেলা হরতাল ডেকেছে।