নরসিংদীতে ভাই ও আত্মীয়দের বেঁধে তরুণীকে গণধর্ষণ
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৪, ২৩:০১
নরসিংদী সদর উপজেলার একটি গ্রামে গণ-ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী।
জানা গেছে, জেলার সদর উপজেলার চরাঞ্চলের ঐ গ্রামে ঐ তরুণী তার ভাই ও ২ আত্মীয়কে নিয়ে উপজেলা নির্বাচনের আগের দিন রবিবার রাতে নরসিংদী শহর থেকে নৌকায় বুধিয়ামারা নৌকাঘাটে নামে। সেখান থেকে হেঁটে বাড়ি যাবার পথে ৮/১০ জনের একদল সন্ত্রাসী তাদের ধরে পার্শ্ববর্তী নদীর পাড়ে একটি বোরো জমিতে নিয়ে যায়।
সেখানে সন্ত্রাসীরা তরুণীর ভাই ও দুই আত্মীয়ের হাত-পা বেঁধে তাদের সামনে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করতে থাকে। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান বাবলু ও ইউপি সদস্য পিয়ার আলী পার্শ্ববর্তী রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে তরুণীর চিত্কার শুনে এগিয়ে গেলে ধর্ষকরা দৌড়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার থানায় ধর্ষণকারীদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।