রাজীব গান্ধীর খুনিদের মৃত্যুদণ্ড দেয়া যাবে না
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৪, ২৩:০৩
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর খুনীদের মৃত্যুদণ্ড দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সরকারের এক রিভিউ আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রায় দেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রধান বিচারপতি সত্যশিবম, বিচারপতি রঞ্জন গগৈ এবং এসকে সিংয়ের বেঞ্চ এক আদেশে বলে, আমরা রিভিউ আবেদনের সব কাগজপত্র সতর্কভাবে পরীক্ষা করেছি। কিন্তু এই আবেদনের কোনো যৌক্তিকতা খুঁজে পাইনি। রাজীব গান্ধীর হত্যাকারীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে রিভিউ আবেদন করা হয়। এর ফলে মুরুগান, সান্থান এবং পিরারিভালান নামের তিন আসামী মুক্তি পেতে পারেন। হাইকোর্ট মৃত্যুদন্ড দেওয়ার পর এই তিনজন সুপ্রিম কোর্টে আপিল করে। পরে সুপ্রিম কোর্ট তাদের যাবজ্জীবন কারাদন্ড দেয়। ১৯৯১ সালের ২১ মে এক আত্মঘাতী হামলায় নিহত হন ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।