জোকস

 হঠাত্ করে খানিকটা অসুস্থ বোধ করায় ডাক্তারের কাছে গেলেন শরীফ সাহেব। যাওয়ার পর পরই ডাক্তার তার সব কথা শুনলেন। তারপর বেশ অনেকক্ষণ ধরে পরীক্ষ-নিরীক্ষার পর শরীফ সাহেবকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বললেন, ‘এই ওষুধটা সকালবেলা দুই গ্লাস পানির সঙ্গে খাবেন। ক্যাপসুলটা খাবেন দুপুরে, একইভাবে দুই গ্লাস পানি দিয়ে। আর এই সিরাপটা দিলাম, রাতে খেয়ে তারপর দুই গ্লাস পানি খেয়ে ঘুমাতে যাবেন।’ ডাক্তারের কাছে এতরকম ওষুধ আর ওষুধ খাওয়ার নিয়ম শুনে বেশ ঘাবড়ে গেলেন শরিফ সাহেব। জানতে চাইলেন, ‘এত ওষুধ! আমার হয়েছে কী, ডাক্তার?’ ডাক্তার বিরস কণ্ঠে উত্তর দিলেন, ‘আপনি ইদানীং পানি কম খাচ্ছেন।’  অফিস থেকে বাড়ি ফিরে স্বামী বলল, ‘শুরু করার আগে ভাতটা দাও, খেয়ে নিই।’ স্ত্রী ভাত বেড়ে দিল। ভাত খেয়ে স্বামী ড্রয়িংরুমের সোফায় বসতে বসতে বলল, ‘শুরু করার আগে এক গ্লাস পানি দাও। বড্ড পানির পিপাসা পেয়েছে।’ স্ত্রী পানি দিয়ে গেল। পানি খেতে খেতে স্বামী বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তারপর বলল, ‘শুরু করার আগে এক কাপ চা দাও না আমাকে।’ এইবার স্ত্রী গেল খেপে, ‘অ্যাই, পেয়েছ কী তুমি আমাকে, আমি তোমার চাকর? অফিস থেকে ফিরে একটার পর একটা খালি অর্ডার মেরেই যাচ্ছ...নির্লজ্জ, স্বার্থপর...’ স্বামী কানে তুলা গুজতে গুজতে বলে উঠলেন, ‘এই যে শুরু হয়ে গেল...!’